প্রিন্ট এর তারিখঃ Sep 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2026 ইং
মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার।

পত্নীতলা থানা পুলিশের অভিযানে ২৫ (পঁচিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য আরসি কাফ (Rc kuff) উদ্ধার সহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার।
আনিমেষ কুমার মহন্ত উপজেলা প্রতিনিধি পত্নীতলা, নওগাঁ।
পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ২৫ (পঁচিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য আরসি কাফ (Rc kuff) উদ্ধার সহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার।
পত্নীতলা থানা পুলিশের অভিযানে ইং ২৮/০৮/২০২৬ তারিখ বিকালে আসামী ১। মোঃ আরিফ হোসেন (৩১), পিতা- জিল্লুর রহমান, ২। মোছাঃ লতা (৩৩), স্বামী- মোঃ আরিফ হোসেন, উভয় সাং- খড়মপুর, থানা- ধমইরহাট, জেলা- নওগাঁ দ্বয়কে পত্নীতলা থানাধীন ধামইরহাট টু নজিপুর রোডের আমবাটি বাজারের নিকট পাকা রাস্তা হতে আটক করে তাদের হেফাজত হতে ২৫ (পঁচিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য আরসি কাফ (Rc kuff) উদ্ধার করা হয়।
আশ্চর্যের বিষয় হচ্ছে প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা একে অপরকে স্বামী- স্ত্রী বলে স্বীকার করেনি। এমনকি একে অপরকে চিনে না বলে জানায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে এবং তথ্য প্রমাণে জানা যায় তারা স্বামী- স্ত্রী। বেশ কিছুদিন যাবৎ তারা মাদক কারবারি করে আসছিল।
আসামীদ্বয়ের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪